ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সমন্বিত ভর্তি পরীক্ষায় রুয়েটে অংশ নেবে ৯ হাজার ৪৯৫ ভর্তিচ্ছু


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:৩৯
চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা ০৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ বুধবার (৩ আগস্ট) বুধবার তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের অধিকর্তা ও লোকাল অ্যাডমিশন কমিটি রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
 
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু'টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অন্তগর্ত ‘ক’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৮ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এই গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে মোট ৫০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
নজরুল ইসলাম আরো বলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগের অন্তগর্ত ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। এই গ্রুপে এমসিকিউ ও মুক্ত হস্ত অংক সহ মোট ৭০০ নাম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রশন কার্ড ও ডাউলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে হার্ড কপি পরীক্ষার্থীকে সঙ্গে করে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা হওয়ার ১ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, টের, কম্পাস ও কোনো ধরনের ব্যাগসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও লোকাল অ্যাডমিশন কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস