ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোনের ৩৬ অ্যাপ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:২৬

স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করা দিন দিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাকাররা তথ্য চুরি করতে এসব অ্যাপ ব্যবহার করছেন। অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ঢুকিয়ে দিচ্ছে ম্যালওয়ার। বিপদের আরেক নাম হচ্ছে ম্যালওয়্যার।

গত এক দশকে ক্রমাগত স্মার্ট ফোনের ব্যবহার যেমন বেড়েছে তেমনি হ্যাকারদের তৎপরতাও বেড়েছে এখানে। গুগলের প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ প্রয়োজনমতো ডাউনলোড করছেন। হোক সেটা নতুন কিংবা পুরোনো। এর মধ্যেই ঘাপটি মেরে বসে আছে ম্যালওয়্যার।

নতুন তো বটেই প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যেও আছে এই বিপদ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের প্রায় ১ কোটি মানুষ এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করেছেন। কমবেশি প্রায় ৩৬টি অ্যাপের কথা জানা গেছে সম্প্রতি।

এসব ম্যালওয়্যারে ছদ্মবেশগুলোও বেশ আকর্ষণীয়, কেউ ছবি এডিট করে তো কেউ ওয়ালপেপার, থিম বদলে দেয়। কেউ কেউ আবার ভার্চুয়াল কি বোর্ড হিসেবেও লুকিয়ে রেখেছে নিজেকে। কিন্তু শেষ পর্যন্ত এদের সবগুলোই ম্যালওয়্যার, যা মারাত্মক ক্ষতি করতে পারে ব্যবহারকারীর।

ডক্টর ওয়েব এর মধ্যে কয়েকটি অ্যাপের নাম ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক সেই অ্যাপগুলো সম্পর্কে। এ সব অ্যাপ আপনার স্মার্টফোনে থাকলে দ্রুত তা মুছে ফেলুন। শুধু অ্যাপ মুছে ফেললেই হবে না। সেই সঙ্গে এই সব অ্যাপের সঙ্গে সম্পর্কিত সব তথ্যও মুছে ফেলতে হবে। তাতেই রেহাই মিলতে পারে ম্যালওয়্যার থেকে।

এরই মধ্যে বেশ কিছু অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। কিছু অ্যাপ এখনো রয়ে গিয়েছে। তা ছাড়া প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া অ্যাপ যদি কোনো গ্রাহকের স্মার্টফোনে ডাউনলোড করা থাকে তা হলে তা নিজেকে অর্থাৎ ম্যানুয়ালি ডিলিট করতে হবে।

>> ফটো এডিটর: বিউটি ফিল্টার
>> ফটো এডিটর: রিটাচ অ্যান্ড কাটআউট
>> ফটো এডিটর: আর্ট ফিল্টার
>> ফটো এডিটর: ডিজাইন মেকার
>> ফটো এডিটর অ্যান্ড ব্যাকগ্রাউন্ট ইরেজার
>> ফটো অ্যান্ড অ্যাক্সিফ এডিটর
>> ফটো এডিটর: ফিল্টার ইফেক্টস
>> ফটো ফিল্টার অ্যান্ড ইফেক্টস
>> ফটো এডিটর: ব্লার ইমেজ
>> ফটো এডিটর: কাট,পেস্ট
>> ইমোজি কিবোর্ড: স্টিকার অ্যান্ড জিআইএফ
>> নিয়ন থিম কিবোর্ড
>> নিয়ন থিম অ্যান্ড্রয়েড কিবোর্ড
>> কেস ক্লিনার
>> ফাস্টক্লিনার: কেস ক্লিনার
>> কল স্কিন- কলার থিমস
>> ফানি কলার
>> কলমি ফোন থিম
>> ইনকল: কন্টাক্ট ব্যাকগ্রাউন্ড
>> মাইকল-কল পারসনালাইজেশন
>> কলার থিম
>> ফানি ওয়ালপেপারস-লাইভ স্ক্রিন
>> ৪কে ওয়ালপেপারস আউট চেঞ্জার
>> নিউস্ক্রিন: ৪ডি ওয়ালপেপারস
>> স্টক ওয়ালপেপারস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস
>> নোটস- রিমাইন্ডার অ্যান্ড লিস্টস

সূত্র: হিন্দুস্থান টাইমস

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা