গোয়ালন্দ যৌনপল্লী থেকে খদ্দেরের টাকা ছিনতাই
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক খদ্দেরের টাকা ছিনতাইয়ের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে দৌলতদিয়া যৌনপল্লী থেকে টাকা লুটের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। ওই অভিযোগের ভিত্তিতে যৌনপল্লীর আম্বিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. বাদশা ওরফে হিরু মিয়া ও তার স্ত্রী বিউটি বেগমকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। হিরু মিয়ার বাড়ি খুলনার খালিশপুর থানার দৌলতপুর বিএল কলেজের পেছনে রেললাইনের পাশে। বর্তমানে তিনি দৌলতদিয়া যৌনপল্লীর আম্বিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে আসা এক খদ্দের তার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে লুণ্ঠিত ৪৮ হাজার টাকাসহ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied