ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দিনে কতটুকু হাঁটলেন জানাবে স্মার্টওয়াচ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৩১

নয়েজের আরও একটি নতুন স্মার্টওয়াচ এলো বাজারে। এটি কিছুদিন আগে লঞ্চ হওয়া নয়েজ কালারফিট প্রো ৩ এর আপডেট ভার্সন নয়েজ কালারফিট প্রো ৪ (Noise ColorFit Pro 4)। ভারতীয় বাজারে ব্লুটুথ কলিংসহ অসংখ্য ফিচার নিয়ে হাজির হয়েছে স্মার্টওয়াচটি। এক চার্জে চলবে ছয়দিন।

স্মার্টওয়াচটিতে ১.৭২ ইঞ্চি টিএফটি এলসিডি টাচ স্ক্রিন রয়েছে। যার রেজোলিউশন ৩৫৬x৪০০ পিক্সেল এবং ৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লের ডানদিকে একটি মাইক্রোফোন থাকছে এবং বাঁ পাশে একটি ছোট স্পিকার গ্রিলও দেওয়া হয়েছে। উভয়ই ব্লুটুথ কলিংয়ের জন্য ব্যবহার করা যাবে।

স্মার্টওয়াচটি সর্বক্ষণ ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং রক্তের অক্সিজেন স্তর শনাক্ত করতে পারবে। এছাড়াও ওয়ার্কআউটের জন্যও এখানে বেশ কয়েকটি ফিচার দেওয়া হয়েছে। দিনে কতটুকু হাঁটলেন সেই আপডেটও জানাবে। আবহাওয়ার সংবাদও পাবেন নিয়মিত। স্মার্টফোনের কাজ চালাতে ঘড়িটির স্ক্রিনে ডায়াল প্যাডও থাকছে। আরও থাকছে স্টপওয়াচ, টাইমার, অ্যালার্ম ও ফ্ল্যাশলাইট।

ধুলা ও পানি প্রতিরোধের জন্য IP68 রেট প্রাপ্ত। স্মার্টওয়াচটির ওজন মাত্র ২৪.১ গ্রাম। অপটিক্যাল সেন্সর এবং চৌম্বকীয় চার্জারেও চার্জ দেওয়া যাবে ঘড়িটি। একবার ফুল চার্জ করলে ৬দিন পর্যন্ত চলতে পারবে ঘড়িটি।

ছয়টি রঙের বিকল্পে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্বসূরী স্মার্টওয়াচগুলোর মতোই নাগালের মধ্যেই থাকবে এর দাম।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা