ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় যুবলীগ নেতার মৃত্যু


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১১:৫৬
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০ দিন চিকিৎসার পর মৃত্যর কোলে ঢলে পড়লেন বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবলীগ নেতা রাসেল মুন্সি (৩০)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার দুদিন পর বুধবার (৩ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
 
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. সোবাহান মুন্সির একমাত্র সন্তান রাসেল মুন্সি গত ১২ জুলাই উপজেলা সদর রায়েন্দা থেকে খুড়িয়াখালী গ্রামের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
 
আহত অবস্থায় তাকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে দুদিন আগে বাড়ি ফিরে আসেন রাসেল।
 
বুধবার বিকেলে খুড়িয়াখালী গ্রামের বাড়িতে যুবলীগ নেতা রাসেল মুন্সির জানাজায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত