ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১:২০

গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা আরও বাড়াতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। যেহেতু একটি গ্রুপ চালাতে অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয়। গ্রুপের নিয়ন্ত্রণ যেন শুধু অ্যাডমিনদের হাতে থাকে এবং সব ঝামেলা তারা মেটাতে পারেন সেজন্যই এই নতুন ফিচার।

গ্রাহকের মন জয় করতে একের পর এক ফিচার আপডেট করেই চলেছে মেটার মালিকানাধীন সাইটটি। ফিচার আপডেটের অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীর সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করা।

সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা। এর সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা চাইলেই তাদের গ্রুপের যে কোনো মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হওয়া সে মেসেজ আর কোনো সদস্যই দেখতে পাবেন না।

আসলে এই ফিচার অ্যাডমিনের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাইছে, যাতে তারা তাদের গ্রুপ আরও সুন্দর ও গুছিয়ে পরিচালনা করতে পারেন। আগে গ্রুপে ভুল করে দেওয়া কোনো মেসেজ ডিলেট করতে চাইলে তা করতে পারতেন যিনি তা পাঠিয়েছেন। সেই খবর জেনেও যেতেন অন্য সদস্যরা। তবে এখন কেউ জানতেই পারবেন না অ্যাডমিন কোন মেসেজ ডিলিট করেছেন।

বিশ্বের সব দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ ফিচারের সুবিধা। এরই মধ্যে বিটা ভার্সনে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চালু হয়ে গিয়েছে এই সুবিধা। তবে কবে থেকে সবাই এটি ব্যবহার করতে পারবেন সেই দিন তারিখের ঘোষণা দেয়নি জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রীতি / প্রীতি

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’

মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী