ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:১৩

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দ কাদের ফকির টেকনিক্যাল কলেজের বারান্দায় মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা (৭০) হত্যা মামলার ঘটনার সাথে জড়িত মো. সাঈদ ফকির (৩৫), পিতা- চেনোর উদ্দিন ফকির, গ্রাম- নছর উদ্দিন সরদারপাড়া, থানা গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ীকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন মইজউদ্দিন মণ্ডলপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সাঈদ ফকিরের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু জুরান মোল্লাপাড়া গ্রামের (কলেজপাড়া) উজ্জল সরদারের বাড়ির পাশে ইয়াস ক্যাবল নেটওয়ার্ক লিমিটেডের মালিকানাধীন ঘাস ক্ষেতের পাশে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
 
মামলার এজাহার সূত্রমতে, গ্রেফতারকৃত আসামি জানায়, উক্ত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদার (৭০) কাছে থাকা টাকা নেয়ার সময় বাধা দেয়ার তাকে হত্যা করে এবং যাওয়ার সময় উদ্ধারকৃত স্থানে চাকুটি ফেলে দেয়।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদাকে হত্যার অপরাধে সাঈদ ফকিরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত