ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গোসল‌ করাকে কেন্দ্র করে কিশোরদের মারামারি, ভিন্নখাতে নেওয়ার চেষ্টা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৪:৪৪
নগরীর বন্দর থানা এলাকার পোর্ট কলোনিতে ফুটবল খেলার পর পুকুরে গোসল‌ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কিশোরদের মাঝে মারামারির অভিযোগ পাওয়া গেছে ।  এই ঘটনায় একজন আহত হয়েছে। জানা যায় মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  তবে একটি পক্ষ ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে বলে অভিযোগ ওঠছে। 
 
আহত আবির হোসেন রিফাতকে (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।
 
এদিকে এ ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর নাম জড়িয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বন্দর থানা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জালাল উদ্দিন। তিনি বলেন, এলাকার কিশোররা ফুটবল খেলার পর মসজিদ পুকুরে গোসল করতে যাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিশোরদের একটি পক্ষ কিশোর কবির হোসেনের নির্দেশনায় আবির হোসেন রিফাতকে মারধর করে আহত করে। পরে ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য পোর্ট কলোনির পুলক স্মৃতি ক্লাব ভাংচুরের মিথ্যা অভিযোগ করছেন। সামান্য ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চাইছে। 
বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মাসুদুর রহমান মাসুদ বলেন, ঘটনার পর পরই স্থানীদের কাছ থেকে খবর পেয়ে  আমি ক্লাবটি পরিদর্শন করেছি। ক্লাবে কোন কিছু ভাংচুর করা হয়নি, তবে এলোমেলোভাবে কয়েকটি চেয়ার পড়ে থাকতে দেখেছি। আশেপাশের লোকজন থেকে যতটুকু জেনেছি, গোসল করা নিয়ে এলাকার সিনিয়র – জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এতে রিফাত নামের এক কিশোর মারামারিতে  সামান্য আহত হয়েছে। ঘটনা এত বড় কিছু না ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী