ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইভিএমের মধ্যেমে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগে পরাজিত পার্থীর সংবাদ সম্মেলন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:২৯
ইভিএম এর মাধ্যমে অন্য প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ তুলে গত ২৭ জুলাই অনুষ্ঠিত দোহার পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন দোহার পৌরসভার নারিকেল গাছ প্রতীকের পরাজিত মেয়র পদপ্রার্থী আব্দুর রহমান আকন্দ। 
 
শুক্রবার (৫ আগষ্ট) সকাল সাড়ে দশটায় আব্দুর রহমান আকন্দের নিজ বাড়ি লটাখোলায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরাজিত মেয়ার পদপ্রার্থী আব্দুর রহমান আকন্দ বলেন, ‘নির্বাচনের আগে নির্বাচন কর্মকর্তারা উল্লেখ করেছিলেন ভোট গণনার সময় প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট উপস্থিত থাকবেন। গণনা শেষে ইভিএম’র রেজাল্টের প্রিন্টেড সিলমোহর ও সই করা কপি প্রতিটি এজেন্টের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু গণনার সময় আমাদের এজেন্টদের বিশেষ করে মেয়র প্রার্থীদের সামনে রাখা হয়নি এবং ভোট গ্রহণ শেষে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘অধিকাংশ কেন্দ্রেই ইভিএম’র ফলাফলের প্রিন্টেড কপি আমাদের সরবরাহ করা হয়নি। প্রিন্টেড কপি বদলে প্রিসাইডিং অফিসারদের হাতে লেখা কপি দেওয়া হয়েছে। কোনও কোনও কেন্দ্রে প্রিন্টেড কপি দিলেও তাতে সই ও সিলমোহর ছিল না। এ ঘটনাটি নির্বাচনি ফলাফলের বিশ্বাসযোগ্যতা ও কারচুপির আশঙ্কাকে স্পষ্ট করেছে।’ এমনকি বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম নষ্ট হয়ে গেলে আমরা তাদেরকে জিজ্ঞেস করি ঐ ইভিএমের ভোট গুলো কি নতুন ইভিএম এ নেওয়া হয়েছে কিনা তারা তখন বলেছে আমাদের হা হয়েছে কিন্তু পরে আমরা জানতে পারি তারা সে কাজটি করে নাই। তাই এ বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছি।, 
 
কোন প্রার্থীকে জয়করার জন্য এমনটি করা হয়েছে এবং কে করেছে তা তার কাছে জানতে চাইলে তিনি এর কোন উত্তর দেননি তবে তিনি বলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কাজটি করেছে। 
সর্বশেষ তিনি বলেন, আমি দোহার পৌর বাসির সাথে ছিলাম এবং থাকবো।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন