ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

লকডাউন অমান্য করায় অর্থদণ্ড : আটক ৪


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:৪০
করোনার বিস্তার সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা ও চারজনকে আটক করেন। শুক্রবার (২ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
এ সময় বড়লেখা উপজেলার কাঁঠালতলী, রতুলী ও দক্ষিণভাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮-এর ২৫(১)(খ) ধারামতে ৮টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা এবং চারজনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মাহাদী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
 
লকডাউনের দ্বিতীয় দিন ভোর থেকে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। অতিজরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে। সকালে বড়লেখার বিভিন্ন পয়েন্ট, চৌমুহনা, রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট দেখা যায়। রোগী ও জরুরি পরিবহন ছাড়া অন্য যে কোনো পরিবহনকে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ পালনে নিরবচ্ছিন্ন টহল, ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বড়লেখা উপজেলায় সর্বাত্মক লকডাউন যথাযথভাবে কার্যকর করার লক্ষ্যে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সকল বিধিনিষেধ কার্যকর করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / জামান

দৌলতখানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বারহাট্টায় প্রতিপক্ষের আঘাতে কৃষক নিহত

মেঘনায় চাঁদা না দেওয়ায় বাড়ি দখল ও হামলা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক

মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার