ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নানা আয়োজনে বান্দরবানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৪২
নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 
 ৫ আগস্ট (শুক্রবার) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। 
 
পাশাপাশি আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যবুলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন,পার্বত্য জেলা পরিষদ,পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন।
 
এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালুসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ