ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কোরবানিকে সামনে রেখে লালমোহনে প্রস্তুত প্রায় ১১ হাজার গরু


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:৪৩

আসন্ন পবিত্র ঈদুল আজহার (কোরবানি) বাজারকে সামনে রেখে গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন ভোলার লালমোহনের খামারিরা। তবে চলমান লকডাউনের কারণে ন্যায্যদাম নিয়ে শঙ্কায় উপজেলার প্রায় ২১৮টি ছোট-বড় খামারের মালিক। তারা বলছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নামে। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউন বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে, করোনার প্রভাব থাকলেও অনলাইনের মাধ্যমে গবাদিপশু বিক্রি করা হবে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যানুযায়ী, উপজেলায় ছোট-বড় ও ব্যক্তিপর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ২১৮টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত গরু রয়েছে ১০ হাজার ৯৯০টি, মহিষ ৪০১টি, ছাগল ৩ হাজার ৪২০টি ও ভেড়া রয়েছে ২০৫টি। এ উপজেলায় সরকারিভাবে কোনো খামার বা গরু মোটাতাজাকরণ প্রকল্প নেই। তবে কোরবানিকে সামনে রেখে গ্রামের অনেক মানুষ লাভের আশায় গরু-ছাগল লালন-পালন করে থাকেন।

খামারিরা জানান, গরু মোটাতাজাকরণে তারা কোনো ক্ষতিকারক ইঞ্জেকশন ব্যবহার করছেন না। উপজেলা প্রাণিসম্পদ দফতরের নির্দেশনানুযায়ী গরুর পরিচর্যা করেন। সম্পূর্ণ দেশি খাবার যেমন- কাঁচা ঘাস ও দানাদার খাবারের মাধ্যমেই গরু মোটাতাজা করা হয়।

উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে পশ্চিম চরউমেদ ইউনিয়নে হারুন বেপারীর খামারে গরুর সংখ্যা ৪০টি। কোরবানির হাটের জন্য ১২-১৩টি গরু প্রস্তুত রেখেছেন বলে জানান তিনি। এরমধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকা দামের গরু রয়েছে বলেও জানান এই খামারি। এছাড়াও এ ইউনিয়নে ছোট-বড় খামারিদের প্রায় ৫০০ গরু রয়েছে।

উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের খামারি আবদুর রহমানের ১২টি গরু রয়েছে। কোরবানিতে ৫টি গরু বিক্রি করবেন বলে জানান তিনি। লালমোহন সদর ইউনিয়নের নুর ইসলামের রয়েছে ৩০টি গরু। এগুলোর একেকটি গরুর দাম প্রায় দেড় লোখ টাকা হাঁকানোর ভাবনা তাদের।

তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। অফিস থেকে কোনো প্রণোদনাও পাননি তারা। খামারিরা বলেন, ফোন না করলে অফিসের কেউ এসে খবরও নেয় না।

লালমোহন সদর ইউনিয়নের রিয়াজ, আকবরসহ আরো কয়েকজনের প্রায় ১০টি করে গরু রয়েছে। তবে লকডাউনের জন্য বাজার বন্ধ থাকায় হতাশ তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান উল্লাহ মানিক জানান, করোনা আর লকডাউনের কথা মাথায় রেখে আমাদের ‘অনলাইন পশুর হাট লালমোহন ভোলা’ নামে পশুর হাট আছে, সেখান থেকেও পশু বিক্রি হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত