ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ১০ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ সকাল ৯:৫১

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি বহুতল আবাসিক ভবনে শুক্রবার (৫ আগস্ট) হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচ বছরের এক শিশু এবং ইসলামিক জিহাদের এক কমান্ডারসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনি পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েলে নির্বাচন সামনে রেখে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের প্রাণকেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার। সংগঠনটি জানিয়েছে, দখলদারদের বিমান হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০র বেশি রকেট ছুড়েছে তারা।

এই ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ১৫ মাস আগেই অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের মাসব্যাপী হামলায় ২৬০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন।

দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের টেমের কারমাউত বলেন, সবাই বিচলিত, কেউ যুদ্ধ চায় না। কারমাউত গাজার বাসিন্দা এবং তার পরিবার এখনো ওই শহরেই রয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে গাজায় চার-পাঁচটি বড় সংঘর্ষ হয়েছে। আমরা এখনো উপত্যকা পুনর্গঠনের কথা বলছি। গাজা কখনোই সত্যিকারে সেরে ওঠেনি। এটি কেবল এক সংঘাত থেকে আরেক সংঘাতে বাস করে।

জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতা বাসাম আল-সাদিকে গ্রেফতারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদারবাহিনী। পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের ওই অভিযানেও এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়।আল-জাবারিকে হত্যার পাশাপাশি গাজা সীমান্তে কড়াকড়ি আরও বাড়িয়েছে ইসরায়েল। ১৫ বছর ধরে অবরুদ্ধ এলাকাটির সব সীমান্ত ক্রসিং ফের বন্ধ করে দিয়েছে দখলদাররা।

রামাল্লা-ভিত্তিক গবেষক মরিয়ম বারঘৌতি বলেন, ফিলিস্তিনিদের হত্যা করতে ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, যেন তা সামরিক বাহিনীর চেইন অব কমান্ডের অধীনে না হয়। তাই আমরা এখন যা দেখছি, তা হলো ইসরায়েলের সামরিক কৌশলের ‘ভয় ও আতঙ্কের’ তীব্রতা।

তিনি বলেন, এটাও মনে রাখতে হবে যে, আগামী নভেম্বরে ইসরায়েলে নির্বাচন এবং বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়াতে গাজাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা রয়েছে ইসরায়েলি নেতাদের মধ্যে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি