ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নতুন যেসব ফিচার থাকছে আইফোন ১৪ সিরিজে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১২:২০

চলতি বছর বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ফোন। এ নিয়ে আইফোন গ্রাহকদের মধ্যে উন্মাদনার কমতি নেই। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আইফোন ১৪-এর ফার্স্ট লুক। ফাঁস হওয়া লুক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

অন্যবারের মতো এবার আইফোন মিনি থাকছে না। কোরিয়ান ওয়েবসাইট দ্য এলেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৩ এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করছে অ্যাপেল। আইফোন ১৪-এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে। 
এছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। ধারণা করা হচ্ছে, সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে।

ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। ফোনের ডান দিকে থাকতে পারে পাওয়ার বাটন। ছবিতে আইফোন ১৪-এর পিছনে তিনটি ক্যামেরা দেখা গেছে। ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পিছনে কোম্পানির লোগো দেখা যাবে। বাঁ দিকে ভলিউম বাটনের নিচে থাকবে সিম ট্রে। ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার দিতে পারে অ্যাপেল।  

 

প্রীতি / প্রীতি

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’

মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী