ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজি ওজনের বাঘাইড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৪:৫৩
রাজবাড়ীর দৌলতদিয়ার বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জাফরগঞ্জের জেলে মদন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
 
জেলে মদন হালদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সকাল ১০টার দিকে বাড়ি ফেরার সময় জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বেলা ১১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ত ঘরে আনলে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
 
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, বেলা ১১টার দুলাল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ কেজির বাঘাইড় মাছটি আমি ১ হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেই। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত