দুর্ভোগে সাধারণ মানুষ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লালমনিরহাটের সড়কে যানবাহনে চাপ কম
হঠাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে উত্তরের জেলা লালমনিরহাটে সকাল থেকেই সড়ক-মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (৫ আগস্ট) রাতে দেশে ডিজেল, প্রেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে। সংবাদটি প্রচার হওয়ায় রাত ১১টার পর থেকে তেলের পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করেছিল। জ্বালানি তেল বিক্রি বন্ধের কারণে পেট্রোল ডিপোগুলোতে ভিড় করেছিল হাজার হাজার মোটরযান। অনেক স্থানে তেল না পাওয়ায় ঘটেছে হাতাহাতির ঘটনাও। কিছু কিছু স্থানে প্রশাসনের হস্তক্ষেপে নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রি করতে বাধ্য হয়েছে কয়েকটি ডিপো। তবে রাত ১২টার পরপরই নতুন মূল্যে বিক্রি শুরু করে পাম্প কর্তৃপক্ষ।
শনিবার (৬ আগস্ট) সরেজমিন জেলার বিভিন্ন স্থানে দেখা গেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হননি মানুষ। যারা বের হয়েছেন তাদের অনেকেই গণপরিবহনে চলাচলের জন্য চেষ্টা করেও হচ্ছেন ব্যর্থ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক জানান, হঠাৎ তেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি। তাই আজ গাড়ি বের করার অনুমতি দেননি গাড়ির মালিক। বসে আছি, দিন করে দিনে খাই। খুবই চিন্তায় আছেন বলে বেশি কিছু বলতে আগ্রহ নেই বলে জানান তিনি।
এদিকে, সড়কে বের হওয়া এক বাসের চালকের সাথে কথা হলে তিনি জানান, বাসের ভাড়া আগের মতো আছে। তবে সকালে তেল বেশি দামে কিনেছি, লোকসান জেনেও রাস্তায় গাড়ি চালাচ্ছি। আজকের পর ভাড়া না বাড়লে আর চালাব না।
শহরের মিশন মোড় চত্বরে রিকসাচালক সফিকুল জানান, আজ রাস্তায় তেমন একটা গাড়ি নেই। তাই যাত্রীর চাপ বেশি। এই সুযোগে ভাড়াও নিচ্ছি, সব সময় তো এমন থাকে না।
জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার বাসিন্দা মহুবর জানান, সকালে ছেলে আমার মোটরসাইকেল নিয়ে নিয়মিত প্রাইভেট পড়তে যায়, আজ দেইনি। বলেছি- আমরা তোদের মতো বয়সে হেঁটে গেছি সব জায়গায়। মূলত পেট্রোলের দাম বেশি হয়েছে বলে মোটরসাইকেলটি ছেলেকে দিলাম না।
বিনিময় ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা সুরেশ রায় জানান, গতকাল রাত ১১টার দিকে দাম বাড়বে শুনে পাম্পে এসেছিলাম। অতিরিক্ত ভিড়ে নিতে পারিনি। আজ জরুরি কাজে বাইরে যেতে হবে তাই তেল নিচ্ছি, তবে বেশি দামে। আয় বাড়েনি, ব্যয় বাড়ছে। জমা টাকা শেষে ঋণ করে খাওয়া শুরু করেছি। কী করে কী খাব বুঝতে পারছি না।
তেলের জন্য গত রাতে সিরিয়াল দিয়ে না পেয়ে আক্ষেপ করে মোটরসাইকেল আরোহী কাওসার মাহমুদ জানান, মোটরসাইকেলটা বিক্রি করব। বাড়িতে সাইকেল আছে, সেটা দিয়েই চলতে হবে আর কী। কারণ এত দামের তেল কেনার মতো আয় নেই আমার।
এর আগে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম বেড়েছে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা এবং পেট্রোলে বেড়েছে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় কিনতে হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied