পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামাণিক (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক ড্রাইভার ইউসুফ প্রামাণিক ফরিদপুর সদর উপজেলার গোলচত্বর এলাকার হানিফ প্রামাণিকের ছেলে। আহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের সুমন বিশ্বাস এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নিজামুদ্দিন।
পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি সুগন্ধা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো ব ১৪-২৬৭২) নাম্বারের দ্রুতগতির বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের ড্রাইভার ইউসুফ প্রামাণিককে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালকের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সুরতহাল শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এ ঘটনায় মামলা করতে চায় করতে পারেন। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস ও ট্রাক দুটোই হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন