ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রণবীরের বিরুদ্ধে হাইকোর্টে মামলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১১:৪৪

বিতর্ক যেন পিছু ছাড়ে না! একটি নামী ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে ফের আইনি বিপাকে রণবীর সিং। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল এই অভিনেতার বিরুদ্ধে। মামলাটি দায়ের করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। 

মামলায় তিনি রণবীরের নগ্ন ফটোশুটের ছবি যেন পশ্চিমবঙ্গে না ছড়ায়, সেজন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এতে কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর একটি টুইটের প্রসঙ্গও টানা হয়েছে।

মামলার বাদী নাজিয়ার ইলাহি খানের আইনজীবী জানান, রণবীরের নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী টুইট করেছিলেন, ‘রণবীর সিংয়ের বদলে যদি একজন মহিলা নগ্ন ফটোশুট করতেন, তাহলে তিনিও কি বলিউড অভিনেতার মতো প্রশংসা পেতেন?’

রণবীরের বিতর্কিত ছবিগুলো যাতে বাংলায় (পশ্চিমবঙ্গ) সেভাবে ছড়িয়ে পড়তে না পারে বা সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের মনে খারাপ প্রভাব না ফেলতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পেপার’ ম্যাগাজিনে নগ্ন ফটোশুট নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই আবারও ক্যামেরার সামনে নগ্ন হওয়ার প্রস্তাব পেয়েছেন রণবীর। পেটা অর্থাৎ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলের পক্ষ থেকে এমন প্রস্তাব দিয়ে তাকে একটি চিঠি পাঠানো হয়।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা