জীবনের গভীরতায় ঝাঁপ দিতে চায় সুস্মিতা
সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। তিনি কখন কী করছেন, কী খাচ্ছেন, কোথায় ঘুরছেন, কার সঙ্গে প্রেম করছেন এসব নিয়ে উৎসাহের কোন কমতি নেই ভক্তদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, ভূমধ্যসাগরের নীল জলরাশির মধ্যে গিয়ে ভিড়ল সাদা প্রমোদতরী। তারপর শরীর টান টান করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন বিশ্বসুন্দরী। সাঁতরে দূর করছেন জীবনের ক্লান্তি ও দুশ্চিন্তা।
ভিডিওটির ক্যাপশনে লিখেছিলেন, ‘সংযত হয়ে দাঁড়াও, থামো, শ্বাস নাও... চলো! নিজেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে অনেক কিছু শেখা যায়। যেমন আমায় শিখিয়েছে ভূমধ্যসাগর। জীবনের গভীরতায় আমি এমন করেই ঝাঁপ দিতে চাই। সবাইকে ভালোবাসি।’
আর সেই ভিডিওর নিচে ভালোবাসা উজাড় করে দিয়ে সুস্মিতার বর্তমান প্রেমিক ললিত মোদী লিখেছেন, ‘সার্ডিনিয়ায় তুমি উষ্ণ।’
এরই মধ্যে ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে বিতর্কের ঝড় অনেকটাই থেমেছে। এর কৃতিত্ব যদিও যুগলেরই। দুজনেই প্রকাশ্যে এসে বুঝিয়ে দিয়েছেন, তারা চিন্তা-ভাবনা করেই একসঙ্গে জীবনযাপন করছেন।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার