আড়াইশ বছর ধরে কারাগারে চঞ্চল
একের পর এক বৈচিত্রপূর্ণ চরিত্র নিয়ে চমকে দিচ্ছেন ধারাবাহিকভাবে। কখনও সিনেমায় কখনও সিরিজে। তিনি আর কেউ নন, গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’র বেগ কমার আগেই চঞ্চল হাজির ভিন্ন গেটআপে। নৌকার মাঝি থেকে এবার তিনি কারাগারে। যেখানে তিনি অবস্থান করছেন আড়াইশ’ বছর ধরে! ভাবা যায়? আরও অভাবনীয় তথ্য- এই মানুষটাই নাকি মীরজাফরের খুনি!
এবার কয়েদির বেশে চঞ্চল চৌধুরীকে দেখে পিলে চমকাবেন যে কেউ। যার রেশ মিললো ‘কারাগার’ সিরিজের ট্রেলার থেকে। সিরিজটি হইচই-এর জন্য বানিয়েছেন ‘তাকদীর’ খ্যাত আহমেদ শাওকী। বলা হয়, বাংলাদেশের প্রথম আলোচিত ওয়েব সিরিজ এটি। যাতে চঞ্চল চৌধুরীকে পাওয়া গেছে লাশবাহী গাড়ির চালক চরিত্রে।
এবার শাওকী-চঞ্চল জুটির নতুন চমক দেখার অপেক্ষায় দর্শকরা।
চঞ্চল চৌধুরী জানান, ‘কারাগার’ সিরিজটি উন্মুক্ত হচ্ছে ১৯ আগস্ট। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, পার্থ শেখ প্রমুখ।
এতে দেখা যাবে, একটি কারাগারের সেল নাম্বার ১৪৫। যা গত ৫০ বছর ধরে বন্ধ। আর সেই বন্ধ সেলের ভেতরেই আড়াইশ’ বছর ধরে টিকে আছে একজন কয়েদি। কিন্তু সেটা কেমন করে সম্ভব? এমন প্রশ্নের জবাব অথবা রহস্য মিলবে ‘কারাগার’ থেকে।
প্রীতি / প্রীতি
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!