বান্দরবানে ভিকটিম সাপোর্ট সেন্টারউদ্বোধন
নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে বান্দরবানে চালু হলো ভিকটিম সাপোর্ট সেন্টার। রোববার (৭ আগস্ট) সকালে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এসআইডি, সিএসচটি, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ভিকটিম সাপোর্ট সেন্টারটি উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নির্যাতিত নারী ও শিশুরা এ সাপোর্ট সেন্টারের সহযোগিতা নিতে পারবেন। যারা অপরাধ করবে তাদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার আতঙ্কের বিষয়। নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টারে সহযোগিতা পাবে।
তিনি আরো বলেন, অনেক সময় ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের থানায় সহযোগিতা পেতে বিলম্ব হয়। সময়ক্ষেপণের কারণে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের শিকার হতে হয়। নারী ও শিশুদের এসব দুর্ভোগ অনেকাংশ লাঘব করবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জেরিন আখতার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, মো. রেজা সরোয়ার, মো. নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, ইউএনডিপির জেলার সমন্বয়ক খুশিরায় ত্রিপুরা, সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied