দুর্যোগ কবলিত শরণখোলা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী
দুর্যোগ কবলিত ও সিডর বিধ্বস্ত শরণখোলায় পর্যাপ্ত পরিমানে সাইক্লোন শেল্টার, মুজিব কিল্লা, প্রতিবন্ধীদের জন্য গৃহ নির্মান সামগ্রী ও জলাবদ্ধতা দূরীকরনে যুগোপযোগী স্লুইজ গেট নির্মানের আশ^াস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ৭ আগষ্ট দুপুরে বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সভায় বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিডির নির্বাহী পরিচালক এএইচ নোমান খাঁন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম টিপু।
পরে বিকাল ৩টায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় সূধী সমাবেশে মিলিত হন প্রধান অতিথি। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিডির অর্থায়নে উপজেলার ৪০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়। এছাড়া বিকাল ৫টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের খূড়িয়াখালী গ্রামে প্রদীপন সাইক্লোন শ্লেটারে উন্নয়ন সংস্থা সিডিডির আয়োজনে প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত