যুক্তরাষ্ট্রে ফের এক দিনে ৯০০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে আবারও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, রোববার (৭ আগস্ট) একদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে। তাছাড়া ৬ হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বিত হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল ও ৪০ শতাংশ বিলম্বিত হয়। রোববার শিকাগোতে ভারি বৃষ্টি হয়েছে। রয়েছে আকস্মিক বন্যার সতর্কতাও।
যুক্তরাষ্ট্রে শনিবার (৬ আগস্ট) মোট ৬৫৭টিফ্লাইট বাতিল হয় ও সাত হাজার ২৬৭টি বিলম্ব হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার (৫ আগস্ট) এক হাজার পাঁচশ'র বেশি ফ্লাইট বাতিল করা হয়। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়।
বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে ব্যাপক বজ্রপাত হয়। এরপরই মূলত বিভিন্ন কোম্পানি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে থাকে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে