ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত 


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১:১৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের  কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহর  সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চয়ালনায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম,কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম,  কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল আমিন সরকার,সহ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা অবিস্মরণীয়। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা এবং দূরদর্শি নির্দেশক। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনিই বিভিন্ন আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাই এই মহিয়সী নারীকে বাঙ্গালি জাতি সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ