বান্দরবানে সেনা রিজিয়ন ও প্রেসক্লাব সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বান্দরবানের সেনা রিজিয়ন ও প্রেসক্লাব সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট ) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।
বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর কমান্ডার, ৭টি উপজেলার জোন কমান্ডার রিজিয়নের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমাসহ জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল বলেন, গণমাধ্যম হলো দেশের তৃতীয় স্তম্ভ। বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে অবিচল সাংবাদিকদের ভূয়সী প্রশংসানীয়। পার্বত্যঞ্চলের উন্নয়ন থেকে শুরু করে নানান খবরা খবর দেশের মানুষদের মাঝে পৌছে যাচ্ছে। শুধু তাই নয়, প্রান্তিক পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ দায়িত্বও সঠিকভাবে পালনের পাশাপাশি বিশেষ অবদান রেখে যাচ্ছে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। পার্বত্য অঞ্চলে দাতা সংস্থার কার্যক্রম, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করাসহ সকল দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড সম্পর্কিত তথ্যাদি সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রয়েছে অনেক। তাই তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারাবিশ্বকে জানানোর জন্য গণমাধ্যম প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন