ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও চেক বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ৩:৪

রাজবাড়ীর গোয়ালন্দে মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আমিরুল হক শামীম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস পারভিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আবুল হোসেন শিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর দোয়া কামনায় মোনাজাত করেন মাওলানা নাজমুল ইসলাম মোয়াজিম। পরে দুস্থ ও অসহায় ৭ জন মানুষের মাঝে সেলাই মেশিন, ও ৭ জনের মাঝে ১ লাখ ৫০০০ টাকার চেক বিতরণ ও ৬ জনের মাঝে নগদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত