ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় মশাল মিছিল


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৮-৮-২০২২ রাত ৯:৬
সারাদেশে জ্বালানি তেলের (অকটেন, ডিজেল, কেরোসিন ও পেট্রোল) দাম বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠন সমূহ। আজ(৮ আগস্ট) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে শেষ হয়। 
 
পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক হাসান শাহরিয়ারের সঞ্চালনায় জোহা চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, মধ্যরাতে তেলের দাম বাড়ায় আমাদের সহযোদ্ধারা গতকাল শাহবাগে দাঁড়িয়ে ছিল। কিন্তু সেখানে সরকারের একটি বাহিনী আমাদের বন্ধুদের হামলা করে। তারা হামলা করেই ক্ষান্ত হয়নি, আমাদের এগারো জন সহযোদ্ধারা নামে মামলাও দিয়েছেন। যখন সারা বিশ্বে তেলের দাম কমে, তখন কিভাবে আমাদের দেশে তেলের দাম বাড়ে? একদিকে সরকার জনগণের জীবনকে অতিষ্ঠ করেছে, অন্যদিকে লুটপাট জারি রাখতে তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে। 
 
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, সরকার ডিজেলের দাম ১১৪ টাকা করেছে। এ দাম সরকার ইচ্ছা করলে, ৭০ টাকা রাখতে পারতো। অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ রয়েছে। কিন্তু এ কথা জনগণের সামনে তারা উন্মোচন করতে চায় না। প্রত্যেক বছর ৭৩ হাজার কোটি টাকা এ লুটেরারা বিদেশে পাচার করে দিচ্ছে। এ সরকার ২০১৮ সালে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। জনগণ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা লুটেরা ধনিক শ্রেণীর ব্যবসায়ীদের নিয়ে। 
 
মিছিল ও প্রতিবাদী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কস বাদী), ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং ছাত্র ফেডারেশনের প্রায় ১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য