পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের ও কৃষক বাঁচাতে সার ও কৃষি যন্ত্রপাতির মূল্য কমানোর দাবিেত পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও পুলিশের বাধায় অর্ধেক পথে শেষ হয়।
ইসলামী আন্দোলন, বাংলাদেশ' পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রবেশদ্বার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিল। ডিসি কোর্টের সোনালী ব্যাংক মোড় পর্যন্ত আসার পরে পুলিশ বাধা দেয় এবং সেখানে শেষ করতে বলে। প্রশাসনের নির্দেশনা মতে সেখানেই মিছিল শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে আয়োজকরা।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের কি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়, জনগণের স্বার্থ বিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে এবং সারসহ কৃষি উপকরনের মূল্য কমানোর দাবি জানান তারা।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার নেতা আনছারুল হক আনসারী, আব্দুল হাই হাওলাদার ও আর আই এম অহিদুজ্জামান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied