ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইমরান খানের বাড়ি ঘিরে পুলিশি পাহারা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১০:২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেফতার হওয়ার পর তার বাড়ি ঘিরে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার (৯ আগস্ট) শাহবাজ গিলকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

ইমরান খানের বাসভবন বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআই প্রধানের সুরক্ষার জন্য পাঞ্জাবের পুলিশকে পাঠানোর কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ কায়েদ (পিএমএল-কিউ) নেতা মুনিস এলাহি। এক টুইটার বার্তায় এলাহি লেখেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।

পাকিস্তানের এক সংবাদিকও টুইটারে নিশ্চিত করেন যে মুনিস এলাহি বানিগালার দিকে পুলিশ পাঠিয়েছেন। এর আগে ইমরান খানের বাড়িতে অভিযানের গুজব ছড়িয়ে পড়ে। পরে তার সুরক্ষায় দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

এর আগে, ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানান, পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার অভিযোগও আনা হয়েছে শাহবাজ গিলের বিরুদ্ধে।

ইমরান খান শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটি গ্রেফতার নয়, তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক নেতাদের শত্রু বলে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি শাহবাজ শরিফের সরকারকে আবারও বিদেশি মদদপুষ্ট বলে উল্লেখ করেন টুইটারে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি