ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

করোনায় বিশ্বে এক দিনে ১৮৪৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৭ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১০:১০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৪১ হাজার ২৮২ জনে। নতুন করে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৬৭২ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ লাখ ৪১ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ২৯ লাখ ৮ হাজার ৭৪৯ জন। বুধবার (১০ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৬ লাখ ৮০ হাজার ৫৯৮ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২২০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার জনে।

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের এবং মারা গেছেন ১৬২ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৮২৫ জন।

দৈনিক মৃত্যুতে ব্রাজিলের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। সেখানে একদিনে ৫৮ হাজার ২২৩ জন সংক্রমিত এবং ৩৪২ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪১ লাখ ২৮ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১০ লাখ ৫৯ হাজার ৬৪১ জন।

ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১১১ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৮৮৮ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৮২২ জন।

একদিনে ইতালিতে সংক্রমিত ৪৩ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ১৭৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪২৬ জনের।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ৬০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৮৪৬ জন।

একদিনে অস্ট্রেলিয়ায় মারা গেছেন ১০৪ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৩০ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৩৯ জনে। মহামারির শুরু থেকে অস্ট্রেলিয়ায় ৯৬ লাখ ৮৪ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় স্পেনে সংক্রমিত ৩ হাজার ৫৯৪ এবং মারা গেছেন ৬২ জন; ইরানে সংক্রমিত ২ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ৪৯ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪০ জন; রোমানিয়ায় সংক্রমিত ৯ হাজার ৮৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৩৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩০৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৭০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ।

জামান / জামান

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট