ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৩

নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলার পৌর এলাকার মঙ্গলকোঠা গ্রামে ১২ শতাংশ জমির ওপর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে ও তাদের নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, পৌর কাউন্সিলর ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মো. আমজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিজার রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সাজু, জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুুব আলী প্রমুখ।

এমএসএম / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা