ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে পুলিশি বাধার মুখে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৯
পটুয়াখালীর দুমকিতে অধ্যক্ষ আহসানুল হকের বিধিবহির্ভূত নিয়োগ, অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ভিডিও কল রেকর্ড ফাঁস  ও চারিত্রিক স্খলনের দায়ে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ এলাকাবাসী। এ সময় পুলিশি বাধার মুখে মানববন্ধন করেন তারা।
 
আজ বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে দু’শতাধিক অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমবেত হন। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় সচেতন জনসাধারণ ঘণ্টাব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
 
এ সময় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল কুদ্দুস (কালু মোল্লা), সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মিল্টন হাওলাদার, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য অভিভাবক  মো. জসিম হাওলাদার, আব্দুল সত্তার হাওলাদার, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম খান, মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এটিএম হাসান প্রমুখ।
 
বক্তারা বলেন, বিধিবহির্ভূতভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে আহসানুল হক কলেজটিতে অনিয়ম-দুর্নীতি চারিত্রিক স্খলনের আখড়া গড়ে তুলেছেন। অনৈতিক সুবিধার ফাঁদে ফেলে একাধিক নারী সহকর্মীর সংসার ভেঙেছেন। প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্নসহ নেতিবাচক প্রভাব পড়েছে। অধ্যক্ষের চারিত্রিক স্খলনের কারণে অভিভাবকরা তাদের সন্তানকে অন্যত্র সরিয়ে নিতে চাচ্ছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান