ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ন্যাটো জোট পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে : রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ সকাল ৯:২৪

পরমাণু শক্তির অধিকারী নয় এমন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ন্যাটো, যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির লঙ্ঘন। তাছাড়া এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরস্ত্রীকরণ পর্যালোচনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদল মূলত এই বার্তা তুলে ধরেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ইগর ভিশনেভেটস্কি বলেন, ন্যাটো জোট প্রকাশ্যে নিজেকে একটি পরমাণু জোট বলে ঘোষণা দিয়েছে। জোটের প্রধান সদস্য যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে।

রাশিয়ার এই কর্মকর্তা আরো বলেন, এনপিটির এক ও দুই নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে পরমাণু অস্ত্রের বাস্তব পরীক্ষা চালানো হচ্ছে। এই ধরনের তৎপরতা শুধুমাত্র আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার ওপর উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলবে না বরং এটি পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, মস্কোর অবস্থান হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্রগুলো অবশ্যই তার নিজস্ব ভূখণ্ডের ভেতরে সরিয়ে দিতে হবে, পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য ইউরোপে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে তা ধ্বংস করতে হবে ও নাটোর যৌথ পরমাণু মিশন বাতিল করতে হবে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি