কাজে ফিরলেন অভিনেত্রী স্পর্শিয়া
এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এরইমধ্যে কাজে ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই খবর জানান স্পর্শিয়া নিজেই।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘খারাপ লাগছে, তবুও অনেক ভালো লাগছে। সেটে ফিরে কাজ করছি, আলহামদুলিল্লাহ!’
তিনি আরও লেখেন, ‘এখনো পুরোপুরি সেরে উঠিনি, তবে শিগগিরই সুস্থ হয়ে উঠবো। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’
এর আগে গত ৩০ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাপেনডিসাইটিস অপারেশন করা হয় স্পর্শিয়ার।
স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার