কাশ্মীরে সামরিক ঘাঁটিতে হামলায় ৩ ভারতীয় সেনাসহ নিহত ৫
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই সেনা সদস্য। বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরের আগে কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা শিবিরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে হামলার সময় কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি বন্দুকযুদ্ধে দুই বিচ্ছিন্নতাবাদীও প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের কোনো সেনা ঘাঁটিতে এটিই প্রথম বড় কোনো হামলা। প্রতিবেদনে এই হামলাকে আত্মঘাতী হামলা বলেও দাবি করা হয়েছে।
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার ভোরের আগে বিচ্ছিন্নতাবাদীরা সেনা ঘাঁটির সীমানা বেড়া পার হওয়ার চেষ্টা করার সময় দায়িত্বরত একজন সেনা সদস্য তাদের দেখতে পেয়ে গুলি চালায়। এরপরই উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, কেউ পারগালে সেনা ক্যাম্পের বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিল। এক সেনা সদস্য সে সময় তাদের চ্যালেঞ্জ করে এবং এরই একপর্যায়ে গুলিবিনিময় হয়।
এর আগে ২০১৬ সালে একই ধরনের সন্ত্রাসী হামলায় কাশ্মীরের উরিতে কমপক্ষে ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে