ওয়েব সিরিজে অপূর্ব, নায়িকা তমা মির্জা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক তানিম রহমান অংশু। তার সঙ্গে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। সব মিলিয়ে ৫৬ জন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। তবে অভিনয়শিল্পীদের কেউ এখনই সিরিজটি নিয়ে মুখ খুলতে চাইলেন না।
অপূর্ব বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। সিরিজটির জন্য শিল্পীদের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে ওভাবেই। সিরিজটি নিয়ে প্রডাকশন হাউস থেকে কিছু বলার আগে শিল্পীরা কিছু বলতে পারবেন না। তারপরও কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।’
তমা মির্জা বলেন, সত্য ঘটনা অবলম্বনে এ সিরিজটি নির্মাণ হবে। আমার যে চরিত্র সেটা খুব চ্যালেঞ্জিং। দর্শক যখন সিরিজটি দেখবে খুব কনফিউজ হয়ে যাবে। তা ছাড়া আর কোনো কিছু বলতে চাইছি।
নির্মাতা অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রায় একই সুরে বলেন, ‘গল্প কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে, সিরিজটির নির্মাতা হিসেবে এতটুকু বলতে পারি, একটি সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি তৈরি হবে। বেশ বড় ক্যানভাসেই তৈরি হচ্ছে সিরিজটি।’ সব ঠিক থাকলে নভেম্বরে শুটিং শুরু হবে। আলফা আইয়ের ব্যানারে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা যায়।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা