ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেতার ওপর হঠাৎ ক্ষেপল কেন মহিলা কমিশন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ২:৮

বলিউডের ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্নার বিরুদ্ধে পুলিশের সাইবার সেলে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে দিল্লির মহিলা কমিশন। মহিলাদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে মুকেশের বিরুদ্ধে। সে কারণেই তার নামে এফআইআরের আর্জি জানিয়েছে মহিলা কমিশন।

কিন্তু মুকেশ কী এমন বলেছেন মহিলাদের নিয়ে? যার কারণে এতটা ক্ষেপেছেন তারা? ঘটনা হলো, বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকেশের একটি ভিডিও। সেই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘কোনো মহিলা যদি যেচে পুরুষকে যৌনতায় লিপ্ত হওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে সেটা আসলে তার ব্যবসা।’

সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেল ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’-এ ওই ভিডিওটি পোস্ট করেন মুকেশ খান্না। যার শিরোনাম ছিল, ‘আপনাকেও কি এ ধরনের মহিলারা আকর্ষণ করেন?’ ওই ভিডিওতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টের কমেন্ট নিয়ে মতামত রাখেন মুকেশ খান্না।

দিল্লি মহিলা কমিশনের টুইটার পেজে সেই নোটিশটি শেয়ার করা হয়, যেটি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল পাঠিয়েছেন। তিনিই দিল্লি সাইবার সেলে এফআইআরের দাবি জানিয়ে নোটিশ পাঠিয়েছিলেন।

স্বাতী মালিওয়াল ট্যুইটে লেখেন, ‘শুধু হাওয়ায় উড়ে নয়, মহিলাদের সম্মান করে শক্তিমান হতে হয়। এভাবে মেয়েদের দেহব্যবসায়ী বলে মুকেশ খান্না তার নিচ মানসিকতার পরিচয় দিচ্ছে। এর শো দেখে দুষ্টু বাচ্চারা বলে সরি শক্তিমান। আজ নিজের বয়ানের জন্য ওর উচিত গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।’

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা