কলেজছাত্রীকে অপহরণ করে ভারতে পাচার, ভিডিও ভাইরাল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রেমিক তিলক ওরফে শুভ (৩০)। পরে ওই কলেজছাত্রীকে হাত পা বেঁধে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারতে পাচার করার অভিযোগ উঠেছে।
বুধুবার (১০ আগস্ট) দুপুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই কলেজছাত্রী নিজের পরিচয় দিয়ে বলেন, আমি প্রতারণার শিকার, আমাকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম পরিচয়ে বিয়ে করে ভারতে পাচার করেছে। একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায় তিলক শুভ। নিজেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় চেয়ারম্যানের কাছে আর্তি জানান তিনি।
তিলক রায় শুভ উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকড়ি গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে।
এদিকে ভারতের শিলিগুড়ি এলাকার ঘোড়ার মোড়ে এক বাসায় বন্দি অবস্থায় নিজেকে উদ্ধারের আর্তি জানিয়ে ওই কলেজছাত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়।
ভুক্তভোগীর বড় ভাই কামরুজ্জামান লুলু বলেন, আমার বোনের সঙ্গে তিলক ওরফে শুভর প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে বোনকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় শুভ। সেখানে তারা বিয়ে করে। বিয়ের পর আমার বোন জানতে পারে তিলক ওরফে শুভ হিন্দু। এরপর আর তাদের দেখা পাওয়া যায়নি।
এরপর বোনকে না পেয়ে তাকে উদ্ধারে জন্য গত ৬ জানুয়ারি তিলক, তার বাবা ধনঞ্জয়, তার মামা গোপাল ও দুই বন্ধুসহ ৫ জনের নামে হাতীবান্ধা থানায় এজাহার দায়ের করি। তারপরও তাদের কোনো খোঁজখবর পাননি তারা।
এরপর একদিন ভুক্তভোগী ওই কলেজছাত্রী তার বড় ভাইয়ের মোবাইল ফোনে নির্যাতনের কিছু ভিডিও ফুটেজ পাঠান। ওই ফুটেজ দেখে তার ভাই আরেকজনকে সাথে নিয়ে গত ৪ আগস্ট ভারতের শিলিগুড়ি এলাকার ঘোড়ার মোড়ে গিয়ে পুলিশ এক বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ তিলককে আটক করে এনজেপি থানায় নিয়ে আসে। বর্তমানে তারা শিলিগুড়ি থানা পুলিশের হেফাজতে আছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। ওই মামলায় তিনজনের নামে আমরা আদালতে চার্চশিট প্রদান করেছি। ওই কলেজছাত্রীর একটি ভিডিও আমরা দেখেছি। আইনি প্রক্রিয়া শেষে ওই মেয়ে ও ছেলেকে ভারত থেকে আনার প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied