মায়ের প্রতিক্রিয়া শুনে অবাক ‘ডার্লিংস’ অভিনেতা
বিজয় ভার্মা মূলত চরিত্রাভিনেতা। যে কোনো চরিত্রেই তিনি দারুণভাবে মানিয়ে যান। ‘পিঙ্ক’, ‘গাল্লি বয়’, ‘বাঘি থ্রি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।
সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধে বিজয় করেছেন ‘ডার্লিংস’ ছবিটি। ছবিতে বিজয়ের চরিত্রে নেতিবাচক ছায়া আছে। তিনি মাদকাসক্ত ও নির্যাতনকারী স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অনেকেই বিজয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। তবে তার মা মুগ্ধ হতে পারেননি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার কারণ জানিয়েছেন বিজয়।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ডার্লিংস’। বিজয় ভার্মা বলেন, ‘ডার্লিংস মুক্তির পর সব ধরনের প্রতিক্রিয়া আমি পাচ্ছি। কেউ কেউ বলছেন, তারা হামজাকে (ছবিতে বিজয়ের অভিনীত চরিত্র) ঘৃণা করেন। কেউ প্রশংসা করেছেন আমার অভিনয়ের। তবে সবচেয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন আমার মা। তিনি ছবিটি দেখে আতঙ্কিত হয়ে আমাকে কল করেছেন।
তিনি এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কোনো মেয়ে এখন আর তার ছেলেকে বিয়ে করবে না! মায়ের প্রতিক্রিয়া শুনে আমি হেসেছি। মাকে আমার শান্ত করতে হয়েছে। মাকে বুঝিয়েছি বাস্তবে এরকম কিছু (বিজয়কে বিয়ে করতে কোনো মেয়ের রাজি না হওয়া) ঘটবে না। আর মনে মনে আমিও চাই এটা যেন না হয়’!
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা