রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভূঁইয়াগাতী-তাড়াশ মহাসড়কের দেওভোগ নামক স্থানে একটি বাস অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার নিমগাছী থেকে যাত্রী নিয়ে ভূঁইয়াগাতূ আসছিল অটোভ্যানটি। পথিমধ্যে দেওভোগ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এইচ কে পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে অটোভ্যানের চালক রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) এবং আরো তিন ব্যাক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কেই রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যানচালক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের চিকিৎসা চলছে বলে জানা যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় বাসটিকে আমরা জব্দ করেছি। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied