ভারতে পাচারের সাথে পুলিশ সদস্য জড়িত, অভিযোগ কলেজছাত্রীর
লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজছাত্রী প্রেম করে বিয়ে করতে গিয়ে অপহরণের পর ভারতে পাচারের শিকার হন। ঘটনার সাথে প্রেমিক তিলক ও তার বন্ধু এবং বিয়ের পর ভারতে পাচারের সাথে হাতীবান্ধা থানার এক পুলিশ সদস্য জড়িত- এমন অভিযোগ উক্ত ছাত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, উপজেলার মহিলা কলেজের শিক্ষার্থী কুলছুম আক্তার মনির সাথে একই উপজেলার গেন্দুকুড়ী এলাকার ধনঞ্জয়ের ছেলে তিলক প্রেম করে বিয়ের প্রলোভনে গত বছরের ৫ ডিসেম্বর অপহরণ করে প্রথমে ঢাকায়, পরে তাকে ভারতে পাচার করে। অপহরণের পর স্থানীয় থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন উক্ত ছাত্রীর বড় ভাই কামরুজ্জামান লুলু। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সুকুমার রায় কলেজছাত্রীকে উদ্ধার না করেই দুই আসামিকে বাদ দিয়ে ইতোমধ্যে চার্জশিট আদালতে জমা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উক্ত ছাত্রীকে বলতে শুনা যায়, তার পাচারকারী তিলক ভারতের শিলিগুড়ী এলাকার একটি বাড়িতে বন্দি করে রেখেছে। তাকে উদ্ধারের জন্য আকুতি জানান। মেয়েকে ইতোমধ্যে তার পরিবারের সহযোগিতায় ভারতীয় পুলিশ উদ্ধার এবং প্রতারক তিলককেও আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। উক্ত ছাত্রীর সাথে তার পরিচিত একজনের ফোনে কথা বলার সময় বলেন, তাকে ভারতে পাচারের সবকিছু পুলিশ কর্মকর্তা সুকুমার রায় জানেন। পাচারের সাথে পুলিশ কর্মকর্তা জড়িত। তার বিনিময়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
বৃহস্পতিবার এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুকুমার রায় মোবাইল ফোনে বলেন, তার বিরুদ্ধে টাকা নেয়া ও পাচারে সহযোগিতা করার অভিযোগটি সাজানো।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, পুরো বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখছেন। সত্যতা যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied