ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে ৪০ বছরের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ১৬টি পরিবার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১১-৮-২০২২ বিকাল ৫:৪৯

রাজবাড়ীর কালুখালীতে জমি ক্রয় করে ৪০ বছরের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। রাস্তাটি বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে আছে ১৬টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়াও খাগজানা উচ্চ বিদ্যালয়, খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগজানা কিন্ডারগার্টেনের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাতায়েত করত। রাস্তাটি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সরেজমিন গেলে ভুক্তভোগীরা জানান, গত মঙ্গলবার (৯ আগস্ট) গ্রামের মোঃ মোহাসিন নামের এক ব্যক্তি রাস্তাটি কাঁটা তারের বেড়া বন্ধ করে দিয়েছে। মো. মোহাসিন মৃত মুন্নাফ খাঁর ছেলে। 

এ সময় ভুক্তভোগী পল্লী চিকিৎসক মো. শরিয়ত মণ্ডল বলেন, রাস্তাটি দিয়ে আমরা দীর্ঘ ৪০-৪৫ বছর চলাচল করে আসছি। রাস্তার পাশে আমাদের জমি ও হিন্দু সম্প্রদায়দের কিছু জমি ছিল। কিছুদিন আগে আমাদের গ্রামের মোহাসিন নামে এক ব্যক্তি জমিগুলো ক্রয় করে। জমি ক্রয়ের কিছুদিন পর কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে আমরা ১৬টি পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছি না। 

মো. মহিরুদ্দীন নামের আরো এক ভুক্তভোগী বলেন, এই রাস্তা দিয়ে আমরা ছোটবেলা থেকে চলাচল করে আসছি। গ্রামের সবাই আমরা মিলেমিশে বসবাস করছিলাম। জমিগুলো মোহাসিন ক্রয় করে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শ্রী শিশির শিকদার অরুফে বাপী ঠাকুর বলেন, আমি ও আমাদের চেয়ারম্যান বিষয়টি সম্পর্কে অবগত আছি। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। জমির মালিক মোহাসিনকে আমি ফোন করেছি, সে আমার ফোন রিসিভ করেনি। অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার নাম বলামাত্রই ফোনটি কেটে দেয়। 

এ ব্যাপারে মো. মোহাসিনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি উত্তেজিত হয়ে গালমন্দ করেন এবং বলেন, আমি এখন ব্যস্ত আছি। কথা বলতে পারব না। আমার ভাগ্নে আপনার সাথে কথা বলবে।

মো. মোহাসিনের ভাগ্নে ইসার মোল্লা মুঠোফোনে বলেন, আমার মামার ক্রয় করা জমি। এখানে এলাকাবসীর অভিযোগ করার কিছু নেই। আপনি তাকে ফোন দিয়েছেন কেন? আপনি লিখলে লেখেন, কোন সমস্যা নেই।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন