ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে জাপান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ১১:১৩


বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৭২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান দুই হাজার ৪৪ জন। ফলে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু কমেছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪৮ হাজার ৭৪ জনের। আলোচ্য সময়ে নতুন করে ৭ লাখ ৭০ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৭৯ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৬৮ হাজার ৯৪০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৬ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ১০৩ জন। শুক্রবার (১১ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় একদিনে মারা গেছেন ২৯০ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ১৪৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬১ হাজার ৩৪৬ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৪৩ হাজার ১০৪ জনের এবং মারা গেছেন ২৪৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত এক কোটি ৪৮ লাখ ৬১ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৩২৩ জন।

এদিকে, সংক্রমণে ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ২৮১ জন সংক্রমিত এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৯৯০ জন।

সংক্রমণের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭৩ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৬৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেছেন ৬ লাখ ৮১ হাজার ২৫ জন। এছাড়া মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৫৭৯ জন।

মোট সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৪৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে মোট করোনা রোগী শনাক্ত হলো চার কোটি ৪২ লাখ ২০ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৮৭৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২৯ হাজার ৩১০ জন। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি