ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ১১:২১

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র কয়েকদিন আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই, যা তার উগ্র সমর্থকদের ক্ষুব্ধ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জাানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ওয়াইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা চালান অস্ত্রধারী এক ব্যক্তি। এসময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে তিনি পালিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ওই ব্যক্তি গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার আগে একটি নেইল গান (পেরেক মারার যন্ত্র) ফায়ার করেন এবং এআর-১৫ ধরনের রাইফেল উচিয়ে ধরেন।

মার্কিন পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। গাড়ি থামার পর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে গুলি বিনিময় হয়।

তখনও পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি। সন্দেহভাজন ব্যক্তি এরপর পুলিশের দিকে অস্ত্র তাক করলে নিরাপত্তা কর্মকর্তারা গুলি চালান এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এর আগে, ট্রাম্পের বাসভবনে অভিযানের পর গত বুধবার এফবিআইয়ের বিরুদ্ধে দেওয়া হুমকির নিন্দা জানিয়েছেন সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার ওয়ে। তিনি এ ঘটনাকে ‘দুঃখজনক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন।

গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার-এ-লাগোতে অভিযান চালায় এফবিআই। হোয়াইট হাউজ ছাড়ার সময় বিপুল রাষ্ট্রীয় গোপন নথি সঙ্গে নিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট, এমন সন্দেহের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি চালানো হয়।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি