৭ কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ আগস্ট)। বিকেল সাড়ে ৩টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ৪টা পর্যন্ত।
৭ কলেজসহ ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য সাত কেন্দ্র হলো- গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরোনো হোম ইকনোমিকস কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে একটি ও কলেজে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিজ্ঞান অনুষদে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৬ জন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব।
অন্যদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এরই মধ্যে ঢাকা কলেজ কেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
অধ্যক্ষ বলেন, পরীক্ষাকে সামনে রেখে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
তিনি বলেন, এখানে (ঢাকা কলেজ কেন্দ্রে) সাড়ে তিন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিএনসিসি, রোভার স্কাউট কাজ করবে। প্রাথমিক চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের ইউনিট প্রস্তুত রাখা হবে। প্রত্যাশা করছি, সুন্দর ও সুষ্ঠুভাবে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।
জামান / জামান
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি