ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সলঙ্গায় ইট ভাটা থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৩৬
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানাধীন ভূঁইয়াগাতি এলাকায় হিরো ব্রিকস নামে একটি ইট ভাটা থেকে মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
 
উদ্ধার কৃত পুষন্ন হাওয়ালদার ভুইঁয়াগাতী ইসলা দিগর গ্রামের প্রকাশ হায়ালদারের ছেলে। সরেজমিনে গিয়ে জানাযায়,১১ আগস্ট দিবাগত  রাতে পারিবারিক কলহের জেরে শালিসি বৈঠকের পর বাড়ি থেকে বের হয় পুষন্ন হাওয়ালদার। এর পর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। শুক্রবার(১২ আগস্ট) সকালে  রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ভূঁইয়াগাতী এলাকায় হিরো ব্রিকস ইট ভাটায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় ঐ এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন,হিরো ব্রিকস নামে এই ইট ভাটায় এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করছে তারা।
 
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন,স্থানীয়দের তথ্যে ঘটনাস্থল থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি।বিষয়টি চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ