গোয়ালন্দে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক
রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরছে। পাটের দাম ভালো পাওয়া পাট চাষে আগ্রহী কৃষক। চলতি পাট মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
গোয়ালন্দের চারটি ইউনিয়নে বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, সময় মত পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পুকুর, ডোবা,নালায় পানি নেই, এতে পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক। অনেকে ঘোড়ার গাড়ি, নছিমন,ভ্যানে করে মাঠ থেকে পাট এনে পদ্মার মোড়, ক্যানেল ঘাট, উজানচর মান্নান গাছির বিল, দেবগ্রাম আন্তার মোড়, পদ্মা নদীতে জাগ দিচ্ছে। এতে কৃষকের খরচ বেশি হচ্ছে। গত কয়েক দিন বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি হওয়ায় পাট চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং আবার অনেক গ্রামে দেখা গেছে নারী-পুরুষ শিশু সহ পাটের আঁশ ছাড়ানোর কাজ করছে। নতুন পাট হাটে বাজারে তা বিক্রি করা সহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।
গত বছর পাট আবাদ হয়েছিল ৪২ শ" ৮০ হেক্টর আর চলতি মৌসুমে এবার গোয়ালন্দ উপজেলায় পাটের আবাদ হয়েছে ৪হাজার ৬শ ৬০ হেক্টর জমিতে।
গত বছরের তুলনায় এবার ৩৮০ হেক্টর জমিতে পাট বেশী আবাদ হয়েছে।
তবে পাট আবাদের শুরুতে বৃষ্টি পানিতে নিচু জমির কিছু পাট তলিয়ে নষ্ট হয়। পাট কাটার মৌসুম শুরুতে অনাবৃষ্টি আর টানা খরার কারণে পাট জাগ দেওয়ার জন্য পানি সংকটে পরেছিলো কৃষক। এখন বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি হওয়ায় ডোবা নালায় পাট জাগ দিতে পারছে তারা। তবে হাট বাজারে পাটের ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি রয়েছে।
ছোটভাকলা ইউনিয়নের কৃষক আ. রাজ্জাক শেখ বলেন, এক বিঘা জমিতে পাট চাষে প্রায় ৮থেকে ১০ হাজার টাকা খরচ হয়। পাট উৎপাদন হয় প্রায় ৮-১০ মন। যার বাজারদর প্রায় ২২-২৪ হাজার টাকা। এছাড়া বিঘা প্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যায়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোকন উজ্জামান বলেন, এ মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬শত ৬০হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৮০ হেক্টর পাট বেশি আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষক ভরা পাট মৌসুমে পাট কাটা, জাগ দেওয়া এবং পাটের আশঁ ছাড়ানো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। প্রথম দিকে পানি সংকটের কারনে পাট জাগ দেওয়া নিয়ে সমস্যা হলেও এখন খালে বিলে পানি রয়েছে। পাটের দাম গত বছরের চেয়ে বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied