হাতীবান্ধা সীমান্তে দুই ভারতীয় নাগরিক ফেনসিডিলসহ আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও ভারতীয় একশত বোতল ফেনসিডিল ও এক লিটার খোলা ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলকায় তাদের গ্রেপ্তার করেছেন পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় আটক দুই ভারতীয় নাগরিক কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
আটককৃত হলেন, কুচবিহার জেলার শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামোর এনামুল মিয়ার ছেলে হাসেন আলী(২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় দুই নাগরিক এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জাহাঙ্গীর আলম (২০) ও হাসেন আলী (২৩) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় একশত বোতল ফেন্সিডিল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’