ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর-আহত-১১


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১২-৮-২০২২ বিকাল ৬:৩৬

রাজবাড়ীর পাংশায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ হামলা ও ভাংচুরের ঘটনায় দুই পক্ষের অনতত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা পৌর শহরের মৈশালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হামলার শিকার মৈশালা গ্রামের আব্দুল কুদ্দুস, স্ত্রী নূরু জাহান, কন্যা মিতু খাতুন, পুত্র মনিরুল ইসলাম পুত্রবধূ রাবেয়া খাতুন ও ছোট ছেলে ইমরান। অপর পক্ষের আকাশ, জাহান, শাহিন, নাসির, সারুক আহত হয়েছে বলে জানা যায়।

আহতদের মধ্যে আব্দুল কুদ্দুস মন্ডল ও ইমরান মন্ডল অবস্থা আসঙ্কা জনক হওয়ায় তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মৈশালা গ্রামের আয়ুব মন্ডলের ছেলে চাঁদ আলীর দল এবং একই গ্রামের শাহিন শেখের ছেলে আকাশের দলের মধ্যে গ্রামের আজিজ সরদার এর ইট ভাটার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে কথাকাটি হয়। পরে সবাই বাড়িতে চলে গেলে সন্ধ্যার সময় হঠাৎ করে শাহিন শেখ ও আবুল হোসেন সহ প্রায় ১৮/২০ আব্দুল কুদ্দুস মন্ডল ও তার ভাই মনছুর মন্ডলের বাড়িতে হামলা চালায়।

হামলায় আহত কুদ্দুস মন্ডলের ছেলে মনিরুল ইসলাম ডুলি বলেন, শাহিন ও আবুল হোসেন সহ প্রায় ১৮/২০ দেশীয় ধাঁরালো অস্ত্র ও লাটি-সোটা নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাবা, মা, দুই ভাই ও ভাবিকে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং লাটি-সোটা দিয়ে মারপিট করে এবং ঘরের দরজা, জানালা ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে। তিনি আরোও জানান, দুইটি এনজিও প্রতিষ্ঠান থেকে দুই ভাইয়ের ঋণ নেওয়া ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়েছে হামলাকারীরা।

অভিযুক্ত হামলাকারী মো. শাহিন শেখ বলেন, খেলার মাঠ থেকে আব্দুল কুদ্দুস মন্ডল ও তার ছেলেরা মিলে আমার ছেলে আকাশ ও আমার ভাগ্নে জাহানকে মারপিট করে। বিষয়টি আমার ছেলে মোবাইল ফোনে আমাকে জানালে বিষয়টি জানার জন্য আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। এমন সময় তারা আমাদের উপর উত্তেজিত হলে আমরা হাতে কাছে যে সকল লাটি-সোটা পেয়েছি তাই দিয়ে মারপিট করি। এ সময় আমাদেরও ৫ জন আহত হয়। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাড়ি ঘর ভাংচুর ও  অর্থ লুটপাটের বিষয়টি তিনি অশিকার করেছেন।

এ ঘটনায় ঘটনার দিন রাতে আব্দুল কুদ্দুস মন্ডলের বড় ছেলে মিরাজ পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।

পাংশা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেননি। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন