ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভেন্টিলেশনে সালমান রুশদি, চোখ হারানোর শঙ্কা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২২ সকাল ৯:৪৬

যুক্তরাষ্ট্রে বিতর্কিত লেখক সালমান রুশদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রয়েছেন। পারছেন না কথা বলতে। সালমান রুশদির শারীরিক অবস্থার বিষয়ে এক বিবৃতিতে এসব জানিয়েছেন তার  এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। 

তিনি বলেছেন, সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না। তিনি এক চোখ হারাতে পারেন। ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলার সময় তার ঘাড়ে এক হামলাকারী ছুরিকাঘাত করেন। পরে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার (২৪) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক রুশদির লেখা ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ১৯৮৯ সালে মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরান। ২০১৬ সালে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ৩৪ লাখ ডলার করা হয়। 

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি